নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার সি.এম.বি. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি গঠন, সভাপতিসহ কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের শিক্ষার্থীসহ অবিভাবকরা।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় সর্বসম্মতিক্রমে যশোর বোর্ড থেকে মোঃ বায়েজিদ মোল্যাকে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা সভাপতি মোঃ বায়েজিদ মোল্যাসহ কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অত্র স্কুলের শিক্ষার্থীসহ অবিভাবকরা। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব সি,এম,বি, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা খাতুন,
শিক্ষক সদস্য মোঃ এবাদত মোল্যা, অভিভাবক সদস্য মোঃ কামরুজ্জামান হিটু মল্লিক।
এ সময় সি.এম.বি, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ বাইজিদ মোল্যা বলেন, ঐতিহ্যবাহী সি.এম.বি. ইউনিয়ন বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও এস এস সি ও জে এস সি শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে। শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষ্ম দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে নব নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ বাইজীদ মোল্লা তিনি পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন।
সি. এম. বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় বাগুডাঙ্গা এর নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন।