গৌরনদী প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দূর্ঘটনা। দিন রাত ২৪ঘন্টা এই সড়কে চলা চল করতে হলে থাকতে হয় আতঙ্কে। বলছি বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের কথা। গতকাল ২১ মার্চ রাত বৃহস্পতিবার পৌনে ১০টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কাছে বড় বাড়ি নাম স্থানের বেজহার এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৫৪) বেপরোয়া গতিতে এসে একটি গাছকে ধাক্কা দিয়ে সড়কের পশ্চিম পাশের একটি পানির মধ্যে ঢোবায় পরে যায়।
ঘটনা স্থলেই একজন যাত্রী নিহত হয়। এসময় গাড়ির ছাদ উড়ে পড়ে রাস্তার পাশে পরে যায়। সড়ক দূর্ঘটনার পরে বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে প্রায় ১২/১২ জন আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
পরে রাত পৌনে ১০টা দিকে সকারি জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এর উদ্ধার কর্মীরা ৪টি ইউনিট এসে আহতদের উদ্ধার করেন। এসয় সড়কের দুই প্রান্তে প্রায় এক কিলোমিটার সড়ক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা, গৌরনদী মডেল থানা পুলিশ দূর্ঘটনার উদ্ধার কাজে যোগদেন। দেড় ঘন্টার পরে সড়কের যান চলা চল স্বাভাবিক হয়।
সড়ক দূর্ঘটনায় নিহত সেলিম রেজা যশোর জেলার মনিরামপুর থানার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহণের একটি বাস গৌরনদীর বেজহার এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারায়। পরে একাধিকবার উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে বাসটির ছাদ ও বডি পৃথক হয়ে দুই জায়গায় পড়ে থাকে। এতে বাসের যাত্রী সেলিম রেজা ঘটনাস্থলেই নিহত ও ১৫ যাত্রী আহত হন।