Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২২, ২০২৪ , ৬:৫৪ অপরাহ্ণ

স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

লেখকঃ আজকালের কণ্ঠ

বরিশাল প্রতিনিধি : বরিশালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধাদের বাড়িতে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের মিষ্টি ও পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক খোঁজখবর নেন।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবছর ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এর মধ্যে পাঁচজন বরিশাল মহানগরীর এবং পাঁচজন সদর উপজেলার বাসিন্দা।

সম্মাননাপ্রাপ্তরা হলেন মহানগরীর মোসলেম আলী খান, মরহুম ছত্তার সন্যামত, আলতাফ হোসেন, আবদুল কাদের, মরহুম আনোয়ার হক।

এছাড়া সদর উপজেলার তোফাজ্জেল হোসেন মল্লিক, জাহিদ হোসেন, সুলতান আহম্মেদ শরীফ, আব্দুল মান্নান গাজী ও হারুন আর রশিদ।উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, বীর মুক্তিযোদ্ধারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন