বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন তিনি। কিন্তু ২০১০ সালে ভেঙে যায় তাদের সাত বছরের সেই সংসার। এরপর গাঁটছড়া বাঁধেন পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।
দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় তৃতীয় বিয়ে করেন কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেন তিনি। চলতি মাসে সামাজিক রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।
বর্তমানে পিংকির বয়স ২৭ বছর। অন্যদিকে কাঞ্চনের ৫৩। দুজনের অসম বয়স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কাঞ্চন-শ্রীময়ী। পাশাপাশি পরকীয়ার অভিযোগও রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। কারণ, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে আগমন ঘটে শ্রীময়ীর। আর সেই পরকীয়ার জেরেই নাকি সংসার ভাঙে তাদের।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সমালোচনা-বিতর্ক নিয়ে কথা বলেছেন শ্রীময়ী। এ সময় অভিনেত্রী বলেন, ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত।
একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে মানুষ সরে আসে। দুজনেই ভুল করে। কাঞ্চন বিয়ের মধ্য দিয়ে যেতে যেতে যে ভুল দেখতে পেয়েছে, সেই ভুল আর আমার সঙ্গে করবে না। আমি নিশ্চিত। তাই ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত বলেই মনে করি।