Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২২, ২০২৪ , ৩:০৯ অপরাহ্ণ

টিসিবির পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত হবে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিসিবির পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত করা হবে। এ ছাড়াও টিসিবির স্থায়ী দোকান করে দেওয়া হবে যাতে করে কার্ডধারীদের পণ্য কিনতে সারাদিন ব্যয় না হয়।

শুক্রবার (২২ মার্চ) টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মিলনায়তনে নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ এবং ডিলার, বাজার সমিতি ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রিন্ট করুন