Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২২, ২০২৪ , ১২:৩৭ অপরাহ্ণ

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪) নামে দুই গৃহবধূ দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

দগ্ধদের রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ গৃহবধূ আইরিনের স্বামী রুবেল জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা। বৃহস্পতিবার রাতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে দুই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের ভর্তি করা হয়েছে।

 

প্রিন্ট করুন