Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২১, ২০২৪ , ৪:১২ অপরাহ্ণ

কালিয়ায় এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাক। এডহক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবী বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত করতে এমন ষড়যন্ত্র।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাগুডাঙ্গার সামনের সড়কে এডহক কমিটির সভাপতি মোঃ বায়েজিদ মোল্যা ও প্রধান শিক্ষিকা মাহফুজা খাতুনের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্কুলের দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও অবিভাবরা। এ সময় তারা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে বলেন তাদের দাবী না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ নিয়মবহির্ভূত ভাবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক এডহক কমিটি রাতারাতি গঠন করে একটি রাজনৈতিক দলের অগ্রহণযোগ্য এক ব্যক্তিকে সভাপতির আসনে বসিয়েছেন। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতায় পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

এদিকে সকল অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দাবী করেন, একটি কুচক্রী মহল বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। শিক্ষাবোর্ডের নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক কাজ করার আশ্বাস দিয়েছেন সভাপতি ও প্রধান শিক্ষক।

প্রিন্ট করুন