নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২০ মার্চ ২০২৪, বুধবার সকাল ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ভবন), কাকরাইল এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুু।
এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক,যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্ জালাল মুকুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।