Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২৪ , ৪:৫৩ অপরাহ্ণ

পুরোটা ‘আগামী বছর’ খুলল এক্সপ্রেসওয়ের এফডিসি র‍্যাম্প

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২৫ সালের প্রথম দিকে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেয়া হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি গেট সংলগ্ন র‍্যাম্প, যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হলো। বুধবার (২০ মার্চ) র‍্যাম্পের উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ১ দশমিক পাঁচ কিলোমিটার উন্মুক্ত করা হয়েছে। এটি রমজান উপলক্ষে নগরবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

তবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল, থ্রি-হুইলার চলতে পারবে না। সেতুমন্ত্রী আরো বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় যা হওয়ার কথা তার ডাবল হয়েছে। সরকারের সব প্রকল্প বাস্তবায়ন হলে সড়কে দুর্ভোগ থাকবে না। এ বছরের ডিসেম্বরে বাস র‍্যাপিড ট্রানজিট চালু করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

প্রিন্ট করুন