Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৮, ২০২৪ , ৮:১৩ অপরাহ্ণ

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই ও ১টি দোকান আংশিক পুড়ে গেছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালীর মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও স্থানীয়সূত্রে জানা যায়, বাজারের মো. নাছিম খানের হার্ডওয়ারের দোকান, মো. কাজল খানের মুদি দোকান ও শাহিন খানের সাইকেল গ্যারেজে আগুন লেগে ৩টি দোকান সম্পূর্ন ভষ্মিভূত ও সুমন হাওলাদারের গার্মেন্টেস্ দোকানের একটি অংশ পুড়ে যায়।

এতে দোকানের মালামাল পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

কাজল খানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে দোকান মালিক ও স্থানীয়রা।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল্লাহ আল জাবির বলেন, উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতান ও তিনি ঘঠনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহযোগীতার জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রিন্ট করুন