Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৪ , ৮:১৪ অপরাহ্ণ

অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বরিশালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাঁচজন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১৭ মার্চ) নগরের রুপাতলী ও পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার ও মো. রবিউল হাসান ভূঁইয়া।

‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে’
বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর তিনটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন