Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৪ , ৪:৫৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’’ এই প্রতিপাদ্য নিয়ে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ছানোয়ার হোসেন ছানু, এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন