Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৪ , ১:৫৪ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন

লেখকঃ আজকালের কণ্ঠ

ময়মনসিংহ প্রতিনিধি : আজ ১৭ ই মার্চ ২০২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এই উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ রেঞ্জ এর সম্মানিত ডিআইজি মহোদয়, ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

প্রিন্ট করুন