Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৬, ২০২৪ , ৪:৪২ অপরাহ্ণ

রাজাবাজারে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর, রানু হিজড়া গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর পশ্চিম রাজাবাজারে ফ্ল্যাটে ঢুকে এক বৃদ্ধাকে মারধর ও টাকা লুটের ঘটনায় রাজিব ওরফে রানু হিজাড়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৫ মার্চ) আরটিভিতে সংবাদ প্রকাশের পর রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ মো. আহাদ আলী জানান, আরটিভির সংবাদের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিব প্রকৃতপক্ষে হিজড়া নয়। হিজড়া সেজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বলেও জানান আহাদ আলী।

প্রিন্ট করুন