নিজস্ব প্রতিবেদক : ভালো নেতার আদর্শ হত্যা করা যায় না এমন কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেছেন, যার প্রমাণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার ক্ষমতায় এসেছেন। বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ মানুষ ধারণ করেছে বলেই দেশ ও আওয়ামী লীগ টিকে আছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) আয়োজন করা হয় আলোচনা সভার। বাঙালির অস্তিত্বের উৎস বঙ্গবন্ধু সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ওপর গোটা জাতির চেতনা ধারণ করায় দেশ স্বাধীন হয়েছে। সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও অধিকার বঞ্চিত মানুষের জন্য নিবেদিত ছিলেন বঙ্গবন্ধু। তিনি বাঙালি জাতির দিক দর্শন।