Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৬, ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ

হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি নুরুর অত্যাচারের বলি অসহায় পারভীন বেগম

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক :- পারভীন বেগম ব্যবসায়ী পার্টনার মোঃ সানি শওকত ২০১৯ সালে মৌখিক চুক্তিতে ১৬ হাজার টাকা ভাড়ায় এলপিজি গ্যাসের ব্যবসা করার জন্য মতিঝিল থানাধীন দিলকুশা ফিনিক্স বিল্ডিয়ের পিছনে একটি টিনের ঘর ভাড়া নেই। অতঃপর ব্যবসা ভালো চলছে ১ নং আসামি নুরুল ইসলাম চৌধুরী তার লোকজন নিয়ে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় আমার উপর অবৈধ অত্যাচার চালাতো।আমি শত অত্যাচার মুখ বুঝে সহ্য করে করি।

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে ফুটপাতের সাধারন ব্যবসায়ীরা
হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি নুরুল ইসলাম চৌধুরী ওরফে নুরুর চাঁদাবাজিতে অতিষ্ঠ।

মতিঝিলের সাধারণ ব্যবসায়ীদের নিকট একটি আতঙ্কে পরিণত হয়েছে নুরুল ইসলাম ওরফে নুরু বাহিনী চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছেন। এছাড়াও নিরাপত্তা চাঁদা নামের নতুন ধরনের চাঁদার আবির্ভাব ঘটিয়েছেন নুরু বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন নুরুল ইসলাম চৌধুরী একজন অনুপ্রবেশকারী তিনি চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে কতিপয় নেতার ছত্রছায়ায়। নুরু চৌধুরীর চাদাবাজি নিয়ে ইতিপূর্বে ইনডিপেনডেনট টেলিভিশন অপরাধ বিচিত্রা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

নুরু চৌধুরীর ক্ষমতার উৎস কোথায় তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।প্রশাসনের নাকের ডগায় বসে সে একের পর এক অবৈধভাবে চাঁদাবাজি, অনিয়ম করেই যাচ্ছে কিন্তু তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সাধারণ ব্যবসায়ীরা মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে অনিয়ম অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখছে তারই আলোকে এই চাঁদাবাজ নুরুল ইসলাম নুরু চৌধুরীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিবেন। সাধারণ ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, তারা যেন অতি দ্রুত তদন্ত সাপেক্ষে মতিঝিলে চাঁদাবাজি বন্ধ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।

২ নং আসামি পুতুল চৌধুরী মতিঝিল দিলকুশা বাণিজ্যিক এলাকায় ফুটপাত দখল সরকারী বেসরকারি জমি দখল, অবৈধ গ্যাস, পানি, বিদ্যুৎ সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত আছে। ৩ নং আসামি জুয়েল, ৪ নং বাবলু, ৫ নং সুন্দর সোহেল সহ অজ্ঞত নামা আরো ১০/১৫ জন ইং ৪-৩-২৪ তারিখ রাত ঘটিকা হতে ৫-৩-২৪ তারিখ রাত অনুমান ১২টা ৩০ ঘটিকের মধ্যে সময় মিথ্যা পুলিশের অভিযানের নাম করে আমার দোকানে আমার লাগানো তালা ভেঙ্গে প্রবেশ করে আমার দোকানে থাকা ৫০০ শত পিস গ্যাসের বোতল ছোট বড় মিলে ছিল। উক্ত বোতলের মধ্যে ১০৫ পিস ছোট ভরা বোতল ছিল যাহার গ্যাসের দাম ১ লক্ষ ৫২ হাজার ২৫০ টাকা ও বোতলের দাম ১ লক্ষ ৫ হাজার টাকা , ২৯ টি বড় বোতল ছিল, যাহার গ্যাসের দাম ১ লক্ষ১৮ হাজার ৯০০শত টাকা। ও বোতলের দাম ৭৫ হাজার ৪০০ টাকা, ৩৬৬,খালি বোতল যাহার আনুমানিক মূল্য ৩ লক্ষ্য ৬৬ হাজার টাকা, মোট ৮ লক্ষ ১৭ হাজার ৫৫০ টাকা নিয়ে যায় এবং ক্যাশের ভিতর থাকা ১ লক্ষ ৯৫ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র মালামাল কিনার ক্যাশ মেমো উপরোক্ত আসামিগণনসহ অজ্ঞাতনামা আসামি গন চুরি করিয়া নিয়ে যায়। এই বিষয়ে ১নং আসামির নিকট জানতে চাইলে সে আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। উক্ত বিষয় নিয়ে আলোচনা করে থানায় আসিয়া অভিযোগ দায়ের অভিযোগ দায়েল করি অভিযোগকারীরা হল১/নুরুল ইসলাম চৌধুরী ২/পুতুল চৌধুরী ৩/জুয়েল ৪/বাবলু ৫/সুন্দর সোহেল, সহ অজ্ঞত আরো অনেকে।
বাদীর মতিঝিল থানার মামলা নং ১৮ তাং ১৩/০৩/২৪ ধারা ১৪০/৩৮০/৪২০/৪৬১/৫০৬

এ বিষয়ে মতিঝিল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন বাদীর মামলা নেওয়া হয়েছে,এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে নুরুল ইসলাম নুরু চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও ফোনে পাওয়া যায়নি।

প্রিন্ট করুন