Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৬, ২০২৪ , ১২:১৮ অপরাহ্ণ

‘ভোক্তারা সুবিধা পেলে সরকারও ব্যবসায়ীদের সুবিধা দেবে’: প্রতিমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আগামী সপ্তাহে দেশে আসার আশাবাদ জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, যদি ভোক্তারা সুবিধা পায় তাহলে সরকারও ব্যবসায়ীদের সুবিধা দেবে। আর বাজারে পণ্য সরবরাহ বজায় রাখতে সমবায়ভিত্তিক কৃষি ও বাজার ব্যবস্থা গড়ে তোলার কথা বললেন বাণিজ্য সচিব।

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তাদের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’-এই প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই রমজানে নিত্যপণ্যের বাজারে সরবরাহ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তিনি।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, আয় বাড়ার হারের চেয়ে দ্রব্যমূল্য বাড়ার হার কম থাকলে ভোক্তারা ভালো থাকেন, সরকার যদি বাজারের ২০/২৫ শতাংশ নিয়ন্ত্রণ করে তবে ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না।

পরে সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম সফটওয়্যারের পাইলটিং পর্যায়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

প্রিন্ট করুন