Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৫, ২০২৪ , ২:১৫ অপরাহ্ণ

ইফতারকালে ব্যাটারির পানি পান, হাসপাতালে ৪

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় ইফতারের সময় তৃষ্ণা মেটাতে গিয়ে ভুলবশত ব্যাটারির পানি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন ব্যক্তি। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি ওই চার ব্যক্তির নাম নুরুল বশর (৪০), নুরুল হাকিম (১৮), ইসহাক আহমেদ (৬২) ও আব্দুল কাদের (৩৮) বলে জানা গেছে।

নুরুল হাকিমের ভাই নুরুল আবছার জানান, ব্যাটারি পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদেরকে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে এরপর যোগাযোগ করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানকার আরএমও ডাঃ আশিকুর রহমান জানান, অসুস্থ ব্যক্তিদের ইতোমধ্যে ভর্তি করা হয়েছে। যে দুইজন বেশি ব্যাটারির পানি খেয়ে ফেলেছে তাদের অবস্থা একটু বেশি খারাপ। বর্তমানে চারজনই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

প্রিন্ট করুন