Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৪, ২০২৪ , ৩:৩৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর পক্ষে দরিদ্র মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।গত বুধবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করে।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিরা বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন আড়ম্বরপূর্ণ ইফতারের আয়োজন না করে, অস্বচ্ছল, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সে ধারাবাহিকতায় আওয়ামী লীগসহ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনগুলো সারাদেশে ইফতার বিতরণ শুরু করে দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

প্রিন্ট করুন