Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৪, ২০২৪ , ১:০৯ অপরাহ্ণ

দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক নদীতে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে ডুবে গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরি থেকে একটি ট্রাক উপরে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে চালক শাহীন শেখ (৩২) সাঁতরে উপরে উঠলে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ট্রাকটি ভেসে প্রায় ১ কিলোমিটার দূরে চলে গেছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী জাহাজকে জানানো হয়েছে।

প্রিন্ট করুন