Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৩, ২০২৪ , ৮:১৬ অপরাহ্ণ

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর কালোবাজারির ১৩৪বস্তা, ৪৭৬০কেজি চাউল উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

ময়মনসিংহ প্রতিনিধিঃ বিগত ১২/০৩/২০২৪ তারিখ রাত্রি ২৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায় যে, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর অবিক্রয়যোগ্য চাউল কালোবাজারির উদ্দেশ্যে গুদামজাত করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মহোদয়ের নির্দেশে ০৭নং মুশুলী ইউনিয়নের মেরেঙ্গা পুরাতন বাজারে জনৈক দবির উদ্দিন মার্কেটের দুইটি টিনশেড ঘর হইতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর অবিক্রয়যোগ্য ১৩৪টি বস্তায় সর্বমোট=৪৭৬০কেজি চাউল এবং ১৪০টি পাটের খালি বস্তা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানার মামলা নং-১৮(৩)২৪ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫(ঘ) রুজু করা হয়েছে।

প্রিন্ট করুন