আজকালের কন্ঠ ডেস্ক : আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে তিনি এ খবর জানান।
প্রসঙ্গত, পিক আওয়ারে গ্যাসের স্বল্প চাপের সমস্যার পরিপ্রেক্ষিতে এতদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা ছিল।