হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় সার্বজনীন পেনশন স্ক্রীম বিধিমালা ২০২৩ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলার আসাদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসাদপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন পাঠানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শিব্বির আহমেদ খন্দকার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প পেইজ-৩ এর উপজেলা সমন্বয়কারী মোঃ আবু নাসের, ২নং ওয়ার্ড সদস্য হাফেজ সরকার, ৬ নং ওয়ার্ড সদস্য জহিরুল ইসলাম ডালিম, ১ নং ওয়ার্ড সদস্য মোঃ জাকির হোসেন, ৫ নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য নুরুজ্জামান, সংরক্ষিত ইউপি সদস্য মাকছুদা আক্তার, মিনরা বেগম, আছিয়া আক্তার, সমাজ সেবক গোলাম কিবরিয়া, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।
এসময় ১৮-৬০ বছরের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কীমে অংশ গ্রহন করে নিজে ও পরিবারের ভবিষ্যতের সুন্দর জীবন নিশ্চিত করতে এর সুযোগ-সুবিধা সম্পর্কে সকলের মাঝে আলোচনা করা হয়। এবং সকলকে সর্বজনীন পেনশন স্ক্রীমে গ্রহন করতে আহবান জানানো হয়।