Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৩, ২০২৪ , ১০:৪৭ পূর্বাহ্ণ

আ.লীগ’র ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন সাইদুজ্জামান রুবেল

লেখকঃ আজকালের কণ্ঠ

বাকেরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ’র ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য পদ পেলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের ২০১৫-২০১৮ সাল পর্যন্ত সাবেক সহ-সম্পাদক ছিলেন সাইদুজ্জামান রুবেল । দক্ষিন অঞ্চলের বরিশাল বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার সাহেবগঞ্জ গ্রামীন জনপদে বেড়ে ওঠা এ পরিশ্রমী ও মেধাবী কর্মীকে এই কমিটির সদস্য পদে সীকৃতি দেয়ায় দেশ নেত্রীকে অভিন্দন জানিছেন তৃনমূল পর্যায়ের নেতাকর্মিরা।

জানা গেছে মুজিব আদর্শে গড়া সৈনিক , সাইদুজ্জামান রুবেল ২০০২ সালে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাইস্কুল থেকে এস.এস.সি পাশকরেন,সরকারি হাতেমআলি কলেজের থেকে ২০০৭ অধ্যায়নরতবস্থায় ছাত্রলীগের সহ -সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে বিএম কলেজে ম্যানেজমেন্টে মাস্টার্স করেন, এবং বরিশাল ল কলেজ থেকে এল এল বি করেন। এরপরে ৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত বরিশাল বাকেরগঞ্জ ছাত্রলীগের নেতা ছিলেন। ১/১১ বিএনপি,জামাত জোট সরকারের দমন নিপীড়ণের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে সাহসী কর্মী হিসাবে অগ্রনী ভুমিকা পালন করেন। জানা যায় জানা যায় পারিবারিক ভাবেই তিনি আওয়ামী পরিবারের সন্তান।
সাইদুজ্জামান রুবেল জানান, আমার শৈশবের স্বপ্ন, কৈশরের ত্যাগ ও ভালবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয়কর্মী হয়ে থাকাটাই ছিল আমার ভাললাগা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পেরেছি এতটুকুই আমার বড় পাওয়া । দল যেভাবে আমাকে মূল্যায়ন করছে তার প্রতিদানে আমি আমৃত্যু কাজ করে যাবো। দলের সকল সাংগঠনিক র্কাযক্রম নীতি আদর্শ মেনে চলবো। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১, উন্নয়শীল দেশে রূপান্তিত ও ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে নিজেকে হাতিয়ার হিসেবে নিয়োজিত রাখবো ।

তিনি বলেন, আমি বরিশাল বাকেরগঞ্জের সন্তান হিসাবে নিজেকে ধন্য মনে করছি কারন , মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির ফলে বিস্ময়কর উন্নয়ন চলছে বরিশালের দক্ষিণ অঞ্চলে । পদ্মা সেতু, পায়রা তৃতীয় সমুদ্র বন্দর, একাধিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণ, নৌ-ঘাটি, কুয়াকাটার উন্নয়ন। বিলিয়ন বিলিয়ন ডলারের উন্নয়ন কাজ চলছে । দেশরত্ন শেখ হাসিনা হাত ধরে,
যুবলীগ ছাত্রলীগ পক্ষথেকে মুজিবীয় শুভেচ্ছা এবং এই উপলক্ষে দেশমাতাকে প্রানঢালা অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক কেরিয়ার আরো পাশাপাশি বাকেরগঞ্জ আওয়ামীলীগের পক্ষথেকে জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।

এদিকে সাইদুজ্জামান রুবেল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিন্দন।

প্রিন্ট করুন