Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২৪ , ৬:৩৯ অপরাহ্ণ

সংসদ সদস্য হাফিজ মল্লিক এর পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা

লেখকঃ আজকালের কণ্ঠ

বাকেরগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, বরিশাল ১২৪ বাকেরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ মল্লিক।

সংসদ সদস্য হাফিজ মল্লিক বার্তায় বলেন, রমজান মাস হচ্ছে সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস।এই মাসে বান্দারা সিয়াম পালনের মধ্যদিয়ে মহান আল্লাহ তায়ালার আরো নৈকট্য লাভের সুযোগ পান। ১১ মার্চ সোমাবার তিনি মুঠোফোনে সাংবাদ মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার সবাইকে পবিত্র মাহে রমজানের এ শুভেচ্ছা জানান।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হলো। রমজানের প্রতিটি ক্ষণ রহমত ও বরকতে পরিপূর্ণ।

এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর। রমজানের মহান শিক্ষাসমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমরা কামনা করি। আমার প্রিয় বাকেরগঞ্জ উপজেলা বাসির দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনায় আবারো সবাইকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।

প্রিন্ট করুন