তিতাস উপজেলা প্রতিনিধি : তিতাস উপজেলার মজমের কান্দি গ্রামে আধ্যাত্মিক ব্যক্তিত্ব দয়াল বাবা পাগল আবুল শাহ্ – এর ১৯ তম ভক্ত সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে।
অনেক সনাতন ধর্মালম্বীসহ অন্যান্য ধর্মের পাগল আবুল শাহ্ ভক্তরা এই ভক্ত সম্মেলনে তাদের মনোবাসনা পূর্ণ করতে আসেন। তাদের বিশ্বাস, এই আধ্যাত্মিক সাধকের আশ্রমে যে কোন সমস্যার সমাধান চেয়ে কেউ নিরাশ হয়না। আর এই ভক্তি ও বিশ্বাসের ওপর ভর করেই প্রতি বছর ২৭ শে ফাল্গুনে পাগল ভক্তরা শামিল হয়।
১১ মার্চ (২৭ শে ফাল্গুন ) সন্ধায় বাউল গান পরিবেশন করেন লতিফ সরকার ও পুতুল সরকার। উক্ত বাউল গানে পরিচালনা করেন তিতাস উপজেলা যুবলীগ নেতা মোঃ জসিম শাহ্, উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, আওয়ামী লীগ নেতা ও ওমান প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মশিউর রহমান সুমন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোতালেব হোসেন, যুবলীগ নেতা আখলাক মুন্সি, সাতানি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ টিটন মুন্সি, সাতানি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল প্রমুখ।