Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১১, ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ

প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অজ্ঞাত একটি গাড়ি চাপায় ঘটনাস্থলেই মাওয়াগামী মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়। নিহতের পরিচয় ও ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

প্রিন্ট করুন