
গাইবান্ধা প্রতিনিধি : নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতীক নারী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা অধিদপ্তরে আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হাবিব । অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সৃতি,
উপজেলা আ’মীলীগের সাধারণ সম্পাদক সহিদুল্যাহেল কবির ফারুক উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আপনার মতামত লিখুন :