Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৮, ২০২৪ , ১১:২৭ পূর্বাহ্ণ

মাহমুদউল্লাহর সামর্থ্য নিয়ে যা বললেন : ক্রীড়ামন্ত্রীর

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : গেল বছরের মার্চে বিপিএল শেষেই বাংলাদেশ সফরে এসেছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে ৭১ করার পরও দল থেকে বাদ পড়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

এর পরের ঘটনাগুলো ক্রীড়াপ্রেমীদের অজানা নয়। অপেক্ষার অনেক প্রহর শেষে রিয়াদ যখন দলে ফিরলেন, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। নানান নাটকীয়তা শেষে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে জাতীয় দলে রিয়াদকে ফেরানো হয়।

সে সময়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন বারবারই বলেছিলেন, রিয়াদের নেই কোনো বিকল্প।

ক্রীড়ামন্ত্রীর কথায় অনেকের মনে আশার সঞ্চয় হয়েছিল। ওয়ানডে বিশ্বকাপে অভিজ্ঞতার দ্যুতি ছড়িয়ে টি-টোয়েন্টিতেও রাজসিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন ময়মনসিংহের এই ক্রিকেটার। ফলে বিসিবি সভাপতির কথাও যেন অক্ষরে অক্ষরে মিলেছে।

এদিকে রিয়াদ ছাড়া আর কোনো সিনিয়র ক্রিকেটারই এখন টি-টোয়েন্টি দলে নেই। তবে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে বর্তমানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে খেলছে, তাতেও মুগ্ধ পাপন।

তিনি যোগ করেন, সিনিয়র-জুনিয়র সব মিলে যদি আরও কিছুদিন এগিয়ে যেতে পারে; তাহলে নতুন যারা আছে, তারাও ভালো করবে।

প্রিন্ট করুন