Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৭, ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ

আখন্দপড়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনার আখন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের আখন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ হাবিবুর রহমান শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, চান্দেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আফরোজ খন্দকার, হোমনা উপজেলা যুবলীগের সদস্য কাইয়ুম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কাশেম প্রমুখ।

এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিশেষ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

প্রিন্ট করুন