Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৭, ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ

নির্মাণাধীন ভবনে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বনানীর ৮ নম্বর রোডের নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই একটি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়।

প্রিন্ট করুন