Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৭, ২০২৪ , ৪:১৯ অপরাহ্ণ

স্বীকৃতি পেলেন ১২০ র‍্যাব সদস্য সেবা ও সাহসিকতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পেশাগত কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ র‍্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন সংস্থাটির ১২০ জন সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তাদেরকে এ পদক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত ‘র‍্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এ পদক তুলে দেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম. খুরশীদ হোসেন।

এ সময় পদক প্রদান ছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‍্যাব মহাপরিচালক।

এ ছাড়াও আভিযানিক কার্যক্রমে শহীদ র‍্যাব সদস্যদের স্মৃতি স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র‍্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।

প্রিন্ট করুন