Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৬, ২০২৪ , ৫:৫৪ অপরাহ্ণ

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড এর মাজুখান এলাকায় বুধবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন কে আটক করেছে পূবাইল থানা পুলিশ ।

খোঁজ নিয়ে জানা যায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ এর ভিত্তিতে নগরীর মাজুখান এলাকার ১৪ তালা বিল্ডিং এর সামনের রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে পূবাইল থানা পুলিশের এস আই হুমায়ুন কবির ও এস আই উত্তম কুমার সুত্রধর সহ সঙ্গীও ফোর্স, এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ও সফল হতে পারেনি ডাকাত দল, আটক কৃতরা হলেন গাজীপুর মহানগরীরর পূবাইলের মারুকা এলাকার ইউনুস আলির ছেলে মেহেদী হাসান জনি (৩৩) ও একই থানার মাজুখান পশ্চিম পাড়া এলাকার রেজিবর খানের ছেলে আলমাছ খান(২৪)ও মৃত তোফাজ্জল মোল্লার ছেলে লাভলু(৩০), এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে নিয়ে আসা ৩টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, আইনগত কার্যক্রম শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন