Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৪, ২০২৪ , ৪:৫৪ অপরাহ্ণ

মানববন্ধন ফুটপাত দখলমুক্ত রাখার দাবিতে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।

সোমবার (৪ মার্চ) দুপুরে মহানগরির নিউ মার্কেট এলাকায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম-এর ব্যানারে এই কর্মসূচি পালন করে চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ও দোকানের ব্যাবসায়ীরা।

এতে নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইনসহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা অংশ নেয়।

ব্যাবসায়ীদের দাবি, লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে ফুটপাত দখল থাকায় ভিড় ও জনদুর্ভোগের কারণে ব্যবসা হচ্ছে না। সিটি কর্পোরেশনের মাঝে মাঝে উচ্ছেদের সমালোচনা করে ব্যবসায়ীরা স্থায়ীভাবে ফুটপাত মানুষের হাঁটাচলার জন্য উন্মুক্ত রাখা নিশ্চিতের দাবি জানান। ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান ব্যাবসায়ীরা।

প্রিন্ট করুন