Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৪, ২০২৪ , ১১:৪১ পূর্বাহ্ণ

আজ বিশ্ব স্থূলতা দিবস

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আজ বিশ্ব স্থূলতা দিবস। এই সমস্যা বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা, সে বিষয়ে সন্দেহ নেই। বিশ্বে এখন ১০০ কোটিরও বেশি মানুষ স্থূলতায় ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি গবেষণাপত্রটি প্রকাশ করেছে চিকিৎসা সাময়িকী ল্যানসেট।

নিম্ন আর মধ্য আয়ের দেশে পুষ্টি প্রধান সমস্যা। সেখানে স্থূলতায় ভুগছেন বেশি মানুষ। এ ছাড়া শিশুদের মধ্যে স্থূলতার প্রবণতা বাড়ছে। ফাস্টফুড খাবার শিশুদের মধ্যে স্থূলতা বাড়ার অন্যতম কারণ।

স্থূলতা একটি বড় স্বাস্থ্যঝুঁকি । আমরা যদি বেশি আহার করি কিন্তু ব্যায়াম না করি, এতে যে খাবার থেকে যে ক্যালরি নিলাম তা দহন হবে না। তা মেদ হয়ে জমে শরীরে জমতে থাকবে। শরীরে অল্প মেদ ভালো কিন্তু অতিরিক্ত মেদ হলে শরীরে বাসা বাধে নানা রোগ। যেমন: স্ট্রোক, হার্টের রোগ, ডায়াবেটিস, ক্যানসার। এর মূল কারণ অস্বাস্থ্যকর খাবার খাওয়া আর অনিয়ন্ত্রিত জীবনযাপন।

কারণ
১. পরিবেশ একটি বড় কারণ। আমাদের শহরে হাঁটা, খেলাধুলা, ব্যায়াম করার জন্য পার্ক কম।
২. ফাস্টফুড, চিনি, কোমল পানীয় পান করছি বেশি।
৩. খাওয়ার পর শুয়ে থাকলে শরীরে মেদ জমে।
৪. অনেকের প্রচুর খাওয়ার প্রবণতার আছে। এতে শরীরে মেদ জমা সহজ হয়।

সুস্থ থাকতে করণীয়
১. স্থূলতার জন্য হতে পারে নানা সমস্যা। তাই প্রতিদিন ব্যায়াম করুন।
২. ফল, সবজি, আঁশ, মাছের তেল ও কম শর্করাযুক্ত খাবার খান।
৩. ফাস্টফুড ও কোমল পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলুন।
৪. পরিশ্রম করুন। শুয়ে-বসে থাকার জীবন বাদ দিন।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

প্রিন্ট করুন