Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩, ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৩ জন আহত

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে বিবাদমান দুপক্ষের সংঘর্ষ মহিলাসহ ১৩ জন আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ওই গ্রামের লিয়াকত শেখ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের ইউপি সদস্য নান্টু সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছে। গরু দিয়ে ফসল খাওয়াকে কেন্দ্র করে রবিবার (৩ মার্চ) সকাল ১০ টার দিকে বিবাদমান দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তামিম, শামীম, জিহাদ, সাবেরসহ ১২/১৩ জন আহত হয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত লেহাগড়া থানা পুলিশ ঘটনাস্হলে পৌঁছায় এবং লাঠিচার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে দুপক্ষের সংঘর্ষ লাগলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে যায়। পুলিশ যেয়ে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশের টিম মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন