Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২, ২০২৪ , ১১:০২ পূর্বাহ্ণ

র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি বিপিএম পদকে ভূষিত হয়েছেন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ ইমরুল আহসান : “স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ২৭ শে ফেব্রুয়ারি ২০২৪, পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই র‍্যাব বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও সন্ত্রাসীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহে অত্র সংস্থাটি সফলতা দেখিয়েছে।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পদকে ভূষিত হয়েছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ এর সম্মানিত অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, মহোদয়। তিনি (বিপিএম)- সেবা পদকে ভূষিত হয়েছেন । ময়মনসিংহের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন ও সম্মানজনক বিপিএম পদক পেয়েছেন।

অফিসারগণের এই সাফল্যে র‌্যাব-১৪, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অত্র প্রতিষ্ঠানের ময়মনসিংহের কমান্ডিং অফিসার ‌ও সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ।

প্রিন্ট করুন