Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৪ , ৬:৩১ অপরাহ্ণ

বেইলি রোডে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে : নাছিম

লেখকঃ আজকালের কণ্ঠ

রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে আগুন লেগেছে।

আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন ওই এলাকার সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

 

প্রিন্ট করুন