Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৪ , ৪:৫৪ অপরাহ্ণ

চিরকুট লিখে বৃদ্ধার আত্মহত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভাবের তাড়নায় চিরকুট লিখে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হরিহর মজুমদার (৬২) নামের এক বৃদ্ধা।

বুধবার দিবাগত রাতে উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত হরিহর মজুমদার উপজেলার চর বজলুল করিম গ্রামের মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত হরিহর মজুমদার বিভিন্ন লোকজনের কাছে আর্থিক ঋণগ্রস্ত ছিল। দেনার দায় ও অভাব অনটনের কারণে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পরে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর তাঁর শার্টের পকেটে একটি চিরকুট দেখতে পায়।

এতে লিখা ছিল, ‘আমি আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ি এবং অভাব-অনটন দেখা দেয়ায় আত্মহত্যা করি। আমার এই মৃত্যুর জন্য যেন কাউকে হয়রানি করা না হয়।’

 

প্রিন্ট করুন