Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৪ , ৩:৫৯ অপরাহ্ণ

মেঘনায় মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওই ইউনিয়নের বাঁশগাড়ি মেঘনা নদী সংযুক্ত খালের মুখে একটি স্পিডবোটসহ তাদেরকে অভিযান চালিয়ে আটক করেন থানার উপপরিদর্শক মিঠুন বালা, রিয়াজুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বলিশাল জেলার হিজরা থানার চরকুসুরিয়া গ্রামের ফারুক গাজী (৫০), ইয়াসিন মাতব্বর (৩২), ইলিয়াস হোসেন (২০) ও সাইফুল ইসলাম (১৯)।

শুক্রবার (১ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

 

প্রিন্ট করুন