Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৪ , ১২:০৩ অপরাহ্ণ

বাগেরহাটে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে স্বদেশ মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দশ জন নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল ২৯ ফেব্রুয়ারী বিকালে সংস্থার বাসাবাটিস্থ কার্যালয়ে বাগেরহাট পৌর এলাকার দশ জন নারীকে এই সহায়তা প্রদান করা হয়।

স্বদেশ মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি কাকলী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলালী দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. মোস্তা গাউছুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে, ৮ ই মার্চ নারী দিবসকে সামনে রেখে পরিবারে নারীর ক্ষমতায়ন সৃষ্টিতে নারীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি নারীদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তোলার আহবান জানান।

সভাপতি কাকলী সরকার তার সমাপনী বক্তব্যে নারীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে স্বদেশ এর নির্বাহী পরিচালক কল্লোল সরকার, মল্লিক মাসুদ পারভেজ, স্বদেশ মহিলা উন্নয়ন সংস্থার শারমিন আক্তার কাজল, কহিনূর বেগম, সীমা আক্তার, ফিরোজা আক্তারসহ স্থানীয় নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন