Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ২:৪২ অপরাহ্ণ

নেত্রকোনায় লরি চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লরিচাপায় হাসান শাকিল নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, শাকিল মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। একইসাথে তিনি ছিলেন দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিন খলিফার ছেলে।

দুর্ঘটনার বিষয়ে ওসি উত্তম আরও জানান, সন্ধ্যার দিকে দুর্গাপুর পৌর শহরের কাঁচারী মোড় এলাকায় লরিরচাপায় মারা যান শিক্ষার্থী শাকিল। তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পরে পথিমধ্যে দক্ষিণপাড়া মোড়ে শাকিল দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি আটক করে তবে তাৎক্ষণিক চালককে খুঁজে পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

প্রিন্ট করুন