Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ৭:৩৭ অপরাহ্ণ

বাকেরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মন্নান হাওলাদারকে দেখতে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রাজিব তালুকদার।

লেখকঃ আজকালের কণ্ঠ

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াজ হাওলাদার এর বাবা বীর মুক্তিযোদ্ধা, সাবেক শিক্ষক ও দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের (সাবেক) সহ-সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান হাওলাদার বক্ষব্যাধি রোগে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি আছেন।

অসুস্থ মন্নান হাওলাদার এর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে, ঢাকা জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট হাসপাতালে কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব আহাম্মেদ তালুকদার।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১ টার সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদার এর সাথে যোগাযোগের মাধ্যমে তার বাবা প্রবীন আওয়ামী লীগের নেতা মন্নান হাওলাদারকে দেখতে হাসপাতালে ছুটে যান, বাকেরগঞ্জ উপজেলার তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট শিল্পপতি ও তরুণ সমাজসেবক কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব আহাম্মেদ তালুকদার।

রাজিব আহাম্মেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামী লীগ নেতা মন্নান হাওলাদার এর সুস্থতার জন্য বাকেরগঞ্জ উপজেলা বাসির কাছে দোয়া কামনা করেছেন।

প্রিন্ট করুন