Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ১০:১০ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন সাতক্ষীরার বায়েজিদ হোসনে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মিলন বিশ্বাস(সাতক্ষীরা প্রতিনিধি): রাষ্ট্রপতির পুলিশ পদক(পিপিএম-সেবা) পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান মো: বায়েজিদ হোসেন।

গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্জেন্ট মোঃ বায়েজিদ হোসেন কে পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মোঃ খাদেম আলী সরদার ও রাবেয়া খাতুনের পুত্র বায়েজিদ।

ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষে তিনি ২০১৫ সালের ৩১মে ,পুলিশ সার্জেন্ট ২৪-তম ব্যাচে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন এন্ড প্রটোকল বিভাগ থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে এস.এস.এফ এর সহিত পুলিশের সমন্বয়কারী হিসেবে কর্মরত আছেন।

মোঃ বায়েজিদ হোসেন জানান, সততা ,নিষ্ঠা, আন্তরিকতা ও সর্বদা জীবনবাজি রেখে দায়িত্ব পালনের ব্রত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে সামনে থেকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু গমনাগমন, এস.এস.এফ এর সহিত পুলিশের সমন্বয় সাধনের মাধ্যমে পুলিশিং নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার সময় কোটালীপাড়া রোডে সামনে থেকে বেপরোয়া গতিতে আগত একটি গাড়িকে রুখে দিয়ে গাড়িবহরের নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা করার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সবোর্চ্চ পদক’ রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম-সেবা) জন্য মনোনীত হয়েছি।

অতীতের মতো ভবিষ্যতে ও দায়দায়িত্ব পালনে অবিচল থাকবো। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে গত ১ ডিসেম্বর ২০২২ হতে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য চারটি ক্যাটাগরিতে ৪০০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক দেওয়া হয়েছে।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত করা হয়।

(ক্যাপশান: সার্জেন্ট মোঃ বায়েজিদ হোসেন কে পিপিএম-সেবা পদক পরিয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।)

প্রিন্ট করুন