Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪ , ৮:২৯ অপরাহ্ণ

বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাঠের দোকানে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কাঠের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি)দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি কাঠের দোকানে এ আগুনের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তিনি জানান, রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে সেখানে আরও দুইটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রিন্ট করুন