Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪ , ৩:২২ অপরাহ্ণ

বাউফলে মামুনুল উলূম মাদ্রাসা উন্নত সমাজ বির্নিমাণে ভূমিকা রাখছে

লেখকঃ আজকালের কণ্ঠ

সিনিয়র রিপোর্টার বাউফল : বাউফল উপজেলাধীন মধ্যপশ্চিম কণকদিয়া মামুনুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও উম্মে কুলসুম ইসলামিয়া বালিকা মাদ্রাসায় বইছে ইসলামী সুবাতাস,ইসলামী শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ন উন্নয়নে উক্ত মাদ্রাসা বাউফলে উন্নত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে, বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী চিন্তাবিদ মোঃ মামুন হাওলাদার এর ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসাটি দীর্ঘ ছয় বছর ধরে সফলতার সহিত ইসলামী শিক্ষা ব্যবস্থার পাঠ দান করে আসছে।

২৬ শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় হাফেজদের পাগড়ী প্রধান উপলক্ষে দেশ বরন্য আলেম-ওলামাদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবছরের মত এবারও ওয়াজ মাহফিলে হাজার হাজার মুসলিম নর-নারী উপস্থিত হয়েছেন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী,ভারপ্রাপ্ত কর্মকর্তা বাউফল থানা শোনিত কুমার গায়েন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী আঃ রব,প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল,বিশিষ্ট ঠিকাদার ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম লিটন,সমাজসেবক আল মুরাদ সবুজ ও এশিয়ান টিভির বাউফল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন প্রমুখ,

প্রিন্ট করুন