Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪ , ১১:৩৯ পূর্বাহ্ণ

আফ্রিকার ফাসোতে নামাজের সময় মসজিদে হামলা :নিহত ১৫

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় কয়েক ডজন মুসল্লি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে,গতকঅল সোমবার দেশটির একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়।

এদিকে স্থানীয় মিডিয়াগুলো বলছে, হামলাকারীরা মোটরবাইকে করে এবং মেশিনগান নিয়ে মসজিদটিতে হামলা চালায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের দিনেই দেশটির নাতিয়াবোয়ানি শহরের একটি মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। ভোরে নামাজের সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি করলে বহু মুসিল্লির মৃত্যু হয়।

প্রিন্ট করুন