আজকালের কন্ঠ ডেস্ক : পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, সোমবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।