নেত্রকোণা জেলা প্রতিনিধি : নেত্রকোণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকার শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ। এ সময় তিনি ‘সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাধারণ মানুষের জন্য কাজ করার নির্দেশনা প্রদান করেন।’
২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
তিনি আইনশৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ, নেত্রকোণার জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, বিজিবি নেত্রকোণার (দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক) মেজর রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ),(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান , আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।