শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন সভা কক্ষে ২১ ই ফেব্রুয়ারী গত বুধবার বিকাল ০৫ টায় অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ ভাষা সৈনিক সংবর্ধনায়, জনাব সাদিয়া জেরিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীয়তপু্র এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ জেলা প্রশাসক শরীয়তপু্র জেলা প্রশাসক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহাবুবুল আলম, পুলিশ সুপার শরীয়তপুর।জনাব ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহ্ পরান, সিভিল সার্জন শরীয়তপুর।জনাব সাদিয়া জেরিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীয়তপুর।জনাব মোঃ জালাল উদ্দীন আহম্মেদ ভাষা সৈনিক ও সভাপতি, ভাষা সৈনিক শরীয়তপুর জেলা।
জনাব আব্দুর রাজ্জাক সাবেক ডেপুটি কমান্ডার শরীয়তপুর জেলা।আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সকল ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।আরো উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক প্রজন্ম কমিটির শরীয়তপুর জেলা শাখার সদস্য বৃন্দ।
প্রধান অতিথি, মান্ববর জেলা প্রশাসক, জনাব মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ বলেন – ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আজকে মাতৃভাষা ফিরে পেয়েছি। তাই আজকে ভাষা সৈনিকদের যথার্থ মূল্যায়ন প্রয়োজন। ভাষার জন্য তাদের অপরিসীম আত্মাত্যাগ।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সভাপতি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, ভাষা সৈনিক আলোচনা সভার শুরুতে প্রথমে ভাষা সৈনিকের সংবর্ধনা দেওয়া হয়, জনাব মোঃ জালাল উদ্দীন আহম্মেদ সহ ৮(আট)জন, ভাষা সৈনিককে। ১৯৫২ সালের এই ভাষা আমরা ফিরে পেয়েছি ভাষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষার জন্য যে ত্যাগ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং তার ত্যাগের কথা বলা শেষ করা যাবে না তাই আমাদের এই ভাষার প্রতি সবাই শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে এবং সর্ব জায়গায় যার যার ভাষা কে ব্যবহার করার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।